ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্ভোধন
ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্ভোধন
- আপডেট সময় : ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

‘মাছ চাষে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও মৎসচাষীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু।
আলোচনা সভায় উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর শাহিদুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ও সফল মৎসচাষী কাজী আবু সায়াদ চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে উপজেলার সফল মৎসচাষী হিসেবে আইনুল হক, সফল পোনা উৎপাদনকারী হিসেবে ছানারুল ইসলাম ও তরুণ উদ্দোক্তা হিসেবে ইসতিয়াক আহম্মেদ এর মাঝে পুরস্কার প্রদান বিতরণ করা হয়। পরে অতিথিরা জাতীয় মৎস পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
























