সংবাদ শিরোনাম ::
বরিশালে ১৫ আগষ্ট উপলক্ষে দোয়া মোনাজাত করলেন যুবলীগ
বরিশালে ১৫ আগষ্ট উপলক্ষে দোয়া মোনাজাত করলেন যুবলীগ
আজকের ক্রাইম ডেক্স
- আপডেট সময় : ০৪:৩৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

১৫ আগস্ট উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে বরিশাল মহানগর যুবলীগ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়।
সূত্র জানায়, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের নেতা প্রকৌশলী আব্দুর রাজ্জাকের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ও মহানগর যুবলীগের সংগঠক খন্দকার হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মহানগর যুবলীগের সংগঠক মো. হাদিস মির, বরিশাল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম, বর্তমান সভাপতি রিদয়, সাবেক ১৭ নং ওয়ার্ড সভাপতি রাসেলসহ বরিশাল মহানগর যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















