ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল
ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে শনিবার ১৫ আগষ্ট কালেক্টর জামে মসজিদে আসর নামাজ বাদ এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের যারা নিহত হয়েছেন সকলের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া করা হয় ।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। পৌর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান , সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সে্বেচ্ছাসেবকদলের সচিব এ্যাডভোকেট মুসফিকুর রহমান বাবু , জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলী হাসান, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা তাতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খানসহ ঝালকাঠি জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
এছাড়া একই সময় জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েলের উদ্যোগে নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয় । বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় । পাশাপাশি অনুষ্ঠানে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ নিহত সকল নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাকিনা আলম লিজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























