সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ঝালকাঠিতে পরীক্ষার রেজাল্টে ৭ বিষয়ে ফেল করে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১২:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী সাময়িক পরীক্ষার ফলাফলে সাতটি বিষয়ে ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
নিহত শিক্ষার্থীর নাম দীপ্রজিৎ পাল (১৬)। সে ঝালকাঠি পৌর শহরের ফরিদপুর পট্টি কাটপট্টি এলাকার গৌতম পালের একমাত্র পুত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রকাশিত পরীক্ষার ফলাফলে দীপ্রজিৎ পাল ৭টি বিষয়ে অকৃতকার্য হয়। পরীক্ষার ফল খারাপ হওয়ার মানসিক চাপ ও বাবা মায়ের বকুনিতে সে মঙ্গলবার রাত বারোটার দিকে নিজ ঘরের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরিবারের লোকজন টের পেয়ে রাত একটার দিকে দরজা ভেঙে উদ্ধার করে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল তাকে মৃত বলে ঘোষণা করেন।এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। নিহতর পরিবার ও এলাকাবাসী বলেন পরীক্ষায় ফেল করার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে যুবক আত্মহত্যা করেছে । আমরা ছায়া তদন্ত করে বিষয়টি নিশ্চিত হয়েছি। এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় জেলা প্রশাসনের কাছে পরিবার আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে পরীক্ষার রেজাল্টে ৭ বিষয়ে ফেল করে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

ঝালকাঠিতে পরীক্ষার রেজাল্টে ৭ বিষয়ে ফেল করে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় : ১২:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬