বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ
বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ
- আপডেট সময় : ১২:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

ইউনিসেফের সহযোগিতায় এবং বরিশাল স্বাস্থ্য বিভাগের আয়োজনে ইপিআই, এইচপিভি, ওপেন এসআরপি ও স্বাস্থ্যবিষয়ক এক গুরুত্বপূর্ণ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দিনব্যাপী বরিশাল নগরের হোটেল গ্র্যান্ড পার্কের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিলকিস আক্তার জাহান শিরিন, প্রশাসক, বরিশাল সিটি করপোরেশন,অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর,আব্দুর রাজ্জাক, পরিচালক, বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগ,ডা. ফারুক আহমেদ, ডেপুটি চিফ, এসআইএস
ডা. রিয়াদ মাহমুদ, প্রতিনিধি, ইউনিসেফ।
সভায় ইপিআই (EPI) ও এইচপিভি (HPV) টিকাদান কার্যক্রমের বর্তমান অগ্রগতি।
ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ‘ওপেন এসআরপি’ (OpenSRP) কার্যক্রমের বাস্তবায়ন।
সামগ্রিক স্বাস্থ্য খাতের বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন।
স্বাস্থ্য খাতের চলমান সেবাগুলো আরও কার্যকর ও জনমুখী করে তুলতে ভবিষ্যৎ পরিকল্পনা এবং করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।























