সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান বাস্তবায়নে এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা রাজারবের থেকে কাজীর খাল হয়ে পুনরায় রাজারবের পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিলন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহেদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন মোল্লা, সহ-সভাপতি ইউসুফ তালুকদার , মাধবপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতিফুর রহমান সবুজ, সদস্য সচিব রুবেল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, জেলা ছাত্রদল নেতা নাজমুল হাসান শাহীন, সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে পড়া খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালও পরিষ্কার করা হবে। খাল পরিষ্কারের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং মশা-মাছির উপদ্রবসহ বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস পাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্নতা বিষয়ক আহ্বানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, দেশকে সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য রাখতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৩:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬