সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০২:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে দুর্গম কাদামাটির পথ পেরিয়ে মধ্যরাতে প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার রাত ৯টা ৩২ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ চাড়াখালি এলাকায় হেমায়েত খন্দকারের একটি পরিত্যক্ত বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে দুই পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়।
​আটক ব্যক্তিরা হলো নয়ন ফরাজী (২৮): দক্ষিণ চাড়াখালি গ্রামের দুলাল ফরাজীর ছেলে ও দীপক দারিয়া দক্ষিণ রাজাপুর গ্রামের মন্টু দারিয়ার ছেলে।

​নয়ন ফরাজীর অপরাধের সত্যতা পাওয়ায় তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
​দীপক দারিয়া তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন রাজাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজিব।
​অভিযান পরিচালনায় রাজাপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপডেট সময় : ০২:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬