সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৭:৪০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চাঞ্চল্যকর দুটি ডাকাতির ঘটনায় চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ও কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​
​সম্প্রতি রাজাপুরের চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
​
​পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া চার ডাকাত হলেন:
​মো. জুয়েল মৃধা (৪২) — পিতা: মো. ইউনুচ মৃধা, গ্রাম: উত্তর সোনাখালী, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
​মো. রাশেদুল হোসেন (২৫) — পিতা: মো. জামাল গাজী, গ্রাম: বাদুরতলী, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
​মো. হাসান হাওলাদার (৩০) — পিতা: মো. বাবুল হাওলাদার, গ্রাম: মিরুখালী, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
​মো. শাহ আলম সিকদার (৪৫) — পিতা: মৃত মনেজ সিকদার, গ্রাম: বাশবুনিয়া, থানা: কাঠালিয়া, জেলা: ঝালকাঠি।
​
​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাজাপুর থানায় দায়েরকৃত ১৬ নম্বর ডাকাতি মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বরিশাল সদরের বিভিন্ন এলাকায় অবস্থিত তাদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাকি আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার

রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬