বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল
বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল
- আপডেট সময় : ০৭:৫৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশালের তরুণ সাংবাদিক ও দৈনিক আজকালের কণ্ঠ-এর বিশেষ প্রতিনিধি মোঃ জামাল কাড়াল। এই কমিটি ঘোষণা করা হয় ২০-৭-২০২৬ শে জুলাই রাতে
এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খন্দকার আছিফুর রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতিও ধন্যবাদ জানান।
মোঃ জামাল কাড়াল বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। দেশের মফস্বল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাব।”
এদিকে, মোঃ জামাল কাড়াল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএমএসএস-এর বরিশাল বিভাগের নেতৃবৃন্দ ও সদস্যরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খন্দকার আছিফুর রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।






















