সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্টে জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচারণা ও প্রমোশন নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনের অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ দোকানে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না।

অভিযানকালে বিভিন্ন দোকানে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচারণা ও প্রমোশনমূলক সামগ্রী প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। পরে আইন অনুযায়ী সংশ্লিষ্ট চার দোকানদারকে মোট ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকজাত পণ্যের প্রচারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন।
তিনি আরো বলেন, বিভিন্ন চায়ের দোকানের পেছনে মাদকের আড্ডা বন্ধ করতে নির্দেশনা প্রদান করা হয়। দোকানের পেছন হতে পর্দা, বেঞ্চ অপসারণ করা হয়। অপ্রাপ্তবয়স্কদের নিকট তামাকজাতদ্রব্য বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্টে জরিমানা

বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্টে জরিমানা

আপডেট সময় : ০৪:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬