সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠি পৌরসভায় আধুনিক বাস টার্মিনাল, মার্কেট ও পার্ক উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১০:৩১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট এবং পার্ক উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এই সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মমিন উদ্দিন, জেলা প্রশাসক, ঝালকাঠি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার মো. সাজ্জাদ কবির, প্রকল্প পরিচালক, সিটিসিআরপি (CTCRP)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলিয়া সুকায়না প্রশাসক ঝালকাঠি পৌরসভা।
এছাড়াও সংলাপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ.টি.এম. রেজাউল হক রিজভী, সিটিসিআরপির উপ-প্রকল্প পরিচালক উজ্জ্বল ত্রিপুরা, আর্কিটেক্ট টিম ও ডিজাইন ইউনিটের প্রতিনিধিরা। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রস্তাবিত বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্কের আধুনিক নকশা, নাগরিক সুবিধাসমূহ, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্থানীয়দের চাহিদার বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন,
“বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নের ক্ষেত্রে সর্বপ্রথমে নাগরিকদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় সার্ভে ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রকৃত চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই উন্নয়নমূলক কাজ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠি পৌরসভায় আধুনিক বাস টার্মিনাল, মার্কেট ও পার্ক উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ঝালকাঠি পৌরসভায় আধুনিক বাস টার্মিনাল, মার্কেট ও পার্ক উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬