বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি আলমগীর হোসেন খানকে গ্রেপ্তার করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার (১৯ জুলাই) পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪৭ হাজার ৯০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেন খানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদক ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী অভিযানে পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছে। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে অপরাধ দমনে ইতিবাচক ফল পাওয়া যাবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।























