সংবাদ শিরোনাম ::
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ। বিজয়নগরে চুরি বাড়ার নেপথ্যে ভাঙারি দোকান, নজরদারির দাবি স্থানীয়দের ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন তেঁতুলিয়ায় চা-বাগান দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি হেরোইন ও ইয়াবার বিকল্প এখন ব্যাথা নাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট বাবুগঞ্জে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোক কর্মসূচি, নেতৃত্বে সরদার খালেদ হোসেন স্বপন কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ।

ঝালকাঠিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: ছাত্রদলের দুই পক্ষের পৃথক কর্মসূচি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৭:৫৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: -0.01; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20; module: night;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 524288;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঝালকাঠিতে পৃথকভাবে স্মরণসভা ও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচিগুলো পালিত হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসানের নেতৃত্বে একটি পক্ষ স্মরণসভার আয়োজন করে। যুগ্ম আহ্বায়ক মুবিনুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম ও আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জুবেল, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পৃথক কর্মসূচিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের নেতৃত্ব
একই দিনে জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আহমেদ সালাউদ্দিনের নেতৃত্বে অপর একটি পক্ষ পৃথক স্মরণসভার আয়োজন করে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মেশকাত, যুগ্ম আহ্বায়ক তৌহীদ, ছাত্রদল নেতা সুমন চন্দ্র মন্ডলসহ জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতাকর্মীদের প্রতিক্রিয়া
অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, “ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী রাজপথে আমাদের অসংখ্য ভাইকে গুলি করে হত্যা করেছে। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা সেই স্বৈরাচারকে দেশ থেকে হটিয়েছি।”
বর্তমান প্রেক্ষাপটে কঠোর হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীরা আরও বলেন, “এখনও যারা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে এবং দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই—আপনাদের রাজনীতি শেষ। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে ছাত্রদল রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: ছাত্রদলের দুই পক্ষের পৃথক কর্মসূচি

ঝালকাঠিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: ছাত্রদলের দুই পক্ষের পৃথক কর্মসূচি

আপডেট সময় : ০৭:৫৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬