সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা

খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০১:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি শহরের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে পৌর এলাকার খাল দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা এলাকায় খাল দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ও ঝালকাঠি পৌরসভার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হচ্ছে।

দুপুর ১টায় কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অভিযান শুরুর আগে স্থানীয়দের উদ্দেশে ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, “শহরের জলাবদ্ধতা দূর করতে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা জরুরি। খালের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে খালের জায়গায় থাকা সব স্থাপনা অপসারণ করা হবে।”
তিনি খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার খালগুলো দখলমুক্ত রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে শহরের সকল খালে এই অভিযান অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার

খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার

আপডেট সময় : ০১:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬