সংবাদ শিরোনাম ::
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ। বিজয়নগরে চুরি বাড়ার নেপথ্যে ভাঙারি দোকান, নজরদারির দাবি স্থানীয়দের ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন তেঁতুলিয়ায় চা-বাগান দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি হেরোইন ও ইয়াবার বিকল্প এখন ব্যাথা নাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট বাবুগঞ্জে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোক কর্মসূচি, নেতৃত্বে সরদার খালেদ হোসেন স্বপন কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ।

নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটিতে জমি লিখে না দেওয়ার জের ধরে নিজের বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগে মো. রাজিব হোসেন রাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধ সৈয়দ মোকছেদ আলী (৮০) দীর্ঘদিন ধরে তার নেশাগ্রস্ত ছেলে রাজিব হোসেন রাজুর দুর্ব্যবহারের শিকার হয়ে আসছিলেন। ছেলে রাজিব দীর্ঘদিন ধরেই বাবার নামে থাকা জমি তার নিজের নামে লিখে দেওয়ার জন্য বৃদ্ধ বাবা-মাকে চাপ প্রয়োগ করে আসছিল। জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে রাজু ক্ষিপ্ত হয়ে বাবা-মাকে মারধর করে।
​এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী বাবা সৈয়দ মোকছেদ আলী বাদী হয়ে ছেলে রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রাজিবকে গ্রেফতার করে।
​নলছিটি থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজিব হোসেন রাজুকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এই ন্যক্কারজনক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষী ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার

নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬