সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বাবুগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর বিশ্ব জনসংখ্যা দিবস অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপন করা হয়। “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যকে ধারণ করে বাবুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।

বাবুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
রবিবার (১২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্যালয়ের হলরুমে শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মা-শিশুস্বাস্থ্য, নিরাপদ সন্তান প্রসব ও কৈশোরকালীন প্রজননস্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন সেক্টরে বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির আসনে বক্তব্যে রাখেন ডাঃ নাদিরা পারভীন, মৎস্য কর্মকর্তা নাসমুস সালেহীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আক্তার।

প্রধান অতিথি কামরুন্নাহার তামান্না তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে তরুণরাই উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকা শক্তি। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বাস্থ্য সেবার সুযোগ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে এ সময়ে আরো উপস্থিত ছিলেন রহমতপুুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন সিকদার,বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আপডেট সময় : ০৪:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬