সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে বাবুগঞ্জে ‘৭ নং ওয়ার্ড একতা যুবসমাজ’-এর আত্মপ্রকাশ, সামাজিক উন্নয়নে নানা কর্মসূচির ঘোষণা বরিশালে মহসিন মার্কেটে একতরফা’ কমিটি নিয়ে তোলপাড়, সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের সুন্দরবনে উত্তাল সাগর, ইলিশের সংকট ও জেলেদের দীর্ঘশ্বাস বাবুগঞ্জে এক গাছেই ১০ জাতের আম দামুড়হুদায় বিলে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া বাবুগঞ্জে প্রবল বর্ষণে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন। যে কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী এলাকা মৃত্যুফাঁদে পরিনত ১ মাসের মাথায় উঠে যাচ্ছে নতুন পিচ: ঝালকাঠি পৌরসভায় নিম্নমানের কাজের অভিযোগ ​ সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিন্ম এলাকা

ভান্ডারিয়ায় স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে

মুহাম্মাদ মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। “মানবতার সেবায়, আমরাই অঙ্গীকারবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। অনুষ্ঠানে মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও স্বেচ্ছাসেবকদের হাতে “মানবতার সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ” সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান-কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি করা হয় মোঃ দেওয়ান জগলুল হাসান ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ, উজ্জ্বল হালদার সহকারী কমিশনার (ভূমি), মোঃ আবুল হাসান উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, মো. মনির হোসেন আকন বিশিষ্ট সমাজ সেবক, এইচ. এম. শামীম উপদেষ্টা মানব সেবা ব্লাড ফাউন্ডেশন, ডা. এইচ. এম. জহিরুল ইসলাম উপদেষ্টা মানব সেবা ব্লাড ফাউন্ডেশন, আরএমও ডা. কামাল আবাসিক মেডিকেল অফিসার, ডা. এম. এইচ. নাঈম উপদেষ্টা মানব সেবা ব্লাড ফাউন্ডেশন , মো. নুরুল্লাহ আল আমিন উপদেষ্টা মানব সেবা ব্লাড ফাউন্ডেশন , দেলোয়ার হোসেন বিপ্লব সার্বিক সহযোগিতায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশন ও আবুল কালাম মলাদ জোমাদ্দার বিশিষ্ট সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, স্বেচ্ছাসেবীরা সমাজের নীরব নায়ক। রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগে সহযোগিতা এবং সামাজিক সচেতনতা তৈরিতে তাদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সম্মাননা সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে এবং নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করবে।

এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ মওলাদ জমাদ্দার, মানবসেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা , এইচ. এম. শামীম, উপদেষ্টা ডা. এম. এইচ. নাঈমসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ১০থেকে ১২ জন প্রতিনিধি।

বক্তারা বলেন, মানবিক কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের যথাযথ মূল্যায়ন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ২৪টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনগুলো হলো, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী একতা সংগঠন, বিডি ক্লিন ভাণ্ডারিয়া উপজেলা টিম, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভাণ্ডারিয়া উপজেলা শাখা, ভাণ্ডারিয়ার সচেতন নাগরিক, ৭ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরাম, সেইফ ব্লাড ডোনেট সোসাইটি, ভাণ্ডারিয়া উন্নয়ন পরিষদ, ইউনিটি ব্লাড ব্যাংক, দক্ষিণ ভাণ্ডারিয়া একতা যুব সংঘ, স্বপ্নযাত্রা, রাজপাশা রয়েলস ক্লাব, বুনন কালচারাল সেন্টার, জে বি ফাউন্ডেশন, শহীদ এমদাদুল হক ফাউন্ডেশন, আর এস ফাউন্ডেশন, মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের ভাণ্ডারিয়া উপজেলা, নদমূলা, ধাওয়া, গৌরীপুর, ভিটাবাড়িয়া ইউনিয়ন ও পৌর শাখা, নতুন দিনের ডাক, আলোর জাগরণ ফাউন্ডেশন এবং স্বপ্নছোঁয়া সেবা সংঘ।

একই অনুষ্ঠানে ২৫ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাদের মধ্যে ছিলেন রাবেয়া আক্তার সারা, লিজা আক্তার, আল রিফাত, তৈহিদ আহমেদ, রায়হানুল ইসলাম, জুবায়ের হোসেন, জাহিদ হাসান শোভন, আবরার বনি, মামুন হাওলাদার, প্রবীর বিশ্বাস, শফিকুল ইসলাম সজল মৃধা, সাজিদ হোসেন মৃধা, রিয়াজ খান, হাফেজ মাওলানা হুজায়ফা, মহিউদ্দিন সাগর, সজিবুল ইসলাম সিয়াম, রাকিব হাসান, তানজিম হাসান কামাল, সাইফুল ইসলাম সবুজ, আহমেদ রাজিব, সুজন আকন, মাহমুদুল হাসান, হাজিক দাইয়ান ইলহাম এবং সাবিকুন নাহার সুরভি।

উল্লেখ্য, মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ ২০২৩ সালের ৫ জুলাই প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছায় রক্তদান, জরুরি রোগীদের রক্তের ব্যবস্থা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবকল্যাণে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠান শেষে সম্মাননা পাওয়া ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা এ স্বীকৃতির জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানবতার সেবায় আরও আন্তরিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভান্ডারিয়ায় স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬