সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশালে মহসিন মার্কেটে একতরফা’ কমিটি নিয়ে তোলপাড়, সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের

জামাল কড়াল
  • আপডেট সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল নগরীর হাজী মুহাম্মদ মহসিন হকার্স মার্কেটে নতুন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এক পক্ষের অভিযোগ, প্রকৃত ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় মার্কেটের অধিকাংশ ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন। তবে অপর পক্ষ দাবি করেছে, তাদের গঠিত কমিটিই বৈধ।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে মহসিন হকার্স মার্কেটের একটি পরিচালনা কমিটি গঠিত হয়। ওই কমিটির সদস্যদের দাবি, বর্তমানে প্রায় দুই থেকে আড়াইশ ব্যবসায়ীর সমর্থনে সেই কমিটিই মার্কেটের কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি কয়েকজন ব্যক্তি নতুন একটি কমিটি ঘোষণা করে প্রচার শুরু করলে বিরোধের সৃষ্টি হয়।

বর্তমান কমিটির সদস্য সচিব ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আহম্মদ উল্লাহ খোকন বলেন, ‘যারা নতুন কমিটির কথা প্রচার করছেন, তাদের অনেকেই মার্কেটের ব্যবসায়ী নন। তারা ভিত্তিহীনভাবে একটি কমিটি ঘোষণা করেছেন এবং বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নাম ব্যবহার করছেন, যা সম্পূর্ণ অসত্য।’

তিনি আরও বলেন, নতুন কমিটিতে মাত্র ৪৪ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ মার্কেটে দুই শতাধিক ব্যবসায়ী রয়েছেন। এ নিয়ে অনেক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রবীণ ব্যবসায়ী ও বরিশাল চেম্বার অব কমার্সের সদস্য আলী আসগর গন্ধী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই মার্কেটে ব্যবসা করছি। নতুন কমিটি সম্পর্কে আমাকে কেউ জানায়নি। যারা এ কমিটির কথা বলছেন, তাদের অনেকেই মার্কেটের ব্যবসায়ী নন।’

অন্যদিকে, নতুন কমিটির সভাপতি দাবি করা সাহাদাত হোসেন সাঈদ বলেন, ‘আমরা নিয়ম মেনেই নতুন কমিটি গঠন করেছি এবং এই কমিটি সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের অনুমোদন পেয়েছে।’ তিনি আরও দাবি করেন, নতুন কমিটিতে এমপি সরোয়ার, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি ওবায়দুল হক চান এবং মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ ১৫ জনকে উপদেষ্টা রাখা হয়েছে।

তবে ব্যবসায়ী মো. জাকির হোসেন (স্টল নং-১৪৩), মো. নূরুল ইসলাম (স্টল নং-৯১), আলী আসগর গন্ধী (স্টল নং-১২৫)সহ একাধিক স্টল মালিক নতুন কমিটিকে ‘ভুয়া’ দাবি করে বলেন, ‘দেড় বছর আগে গঠিত কমিটিই বৈধ। নতুন কমিটির কোনো প্রয়োজন বা গ্রহণযোগ্যতা নেই।’

এ বিষয়ে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাদাত হোসেন তোতা বলেন, ‘আগেই একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন করে কোনো কমিটি হয়েছে কি না, তা আমার জানা নেই।’

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘শুনেছি আমাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। তবে এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি।’

একই ধরনের বক্তব্য দিয়েছেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি ওবায়দুল হক চান। তিনি বলেন, ‘লোকমুখে শুনেছি আমাকে উপদেষ্টা করা হয়েছে। বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানি না।’

এ বিষয়ে বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘মহসিন মার্কেটের কমিটি নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। আমি সবাইকে একসঙ্গে বসে সমঝোতার মাধ্যমে গ্রহণযোগ্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে মহসিন মার্কেটে একতরফা’ কমিটি নিয়ে তোলপাড়, সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের

আপডেট সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬