সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বাবুগঞ্জে প্রবল বর্ষণে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ৩ দিন প্রবল বর্ষণের কারণে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর–মীরগঞ্জ–মুলাদী আঞ্চলিক সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট ফেরিঘাটমুখী গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১০ জুলাই) বিকালে সরেজমিনে দেখা যায়, বাবুগঞ্জ উপজেলার পাঁচ রাস্তা স্টেশন সংলগ্ন খান বাড়ির সামনে সড়কের উল্লেখযোগ্য অংশ পাশের একটি পুকুরে ধসে গেছে। সড়কের কার্পেটিংসহ মাটির বড় একটি অংশ দেবে যাওয়ায় যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, গত ৩ দিন ধরে চলমান ভারী বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ফলে শুক্রবার গভীর রাতের কোনো এক সময় হঠাৎ করে সড়কের অংশবিশেষ ধসে পড়ে।

রহমতপুর–মীরগঞ্জ–মুলাদী সড়কটি বরিশাল জেলার সঙ্গে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ এবং কাজিরহাট ফেরিঘাট এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। আড়িয়াল খাঁ নদীতে ফেরি পারাপারের মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষ এবং দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের অসংখ্য যানবাহন এই সড়ক ব্যবহার করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। ফলে সড়কটির ক্ষতি শুধু স্থানীয় যোগাযোগ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয় বাসিন্দা মোঃ সেলিম খান বলেন, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় সড়কের একটি অংশ পাশের পুকুরে ধসে পড়েছে। দ্রুত সংস্কার না করা হলে আরও বড় অংশ ভেঙে পড়তে পারে। এতে সম্পূর্ণ সড়ক ঝুঁকির মুখে পড়বে।

স্থানীয়দের দাবি, চলমান বর্ষায় ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী সংস্কার করা না হলে সড়কটির আরও বড় অংশ ধসে পড়তে পারে। বিশেষ করে ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকলে ঝুঁকি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম বলেন, প্রবল বর্ষণের কারণে সড়কের এ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য ঠিকাদার নিয়োজিত রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের কাজ সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে প্রবল বর্ষণে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন।

আপডেট সময় : ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬