সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

​ঝালকাঠিতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20;?module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ঝালকাঠি শহরের পথচারীদের চলাচলের সুবিধার্থে এবং শহরের সৌন্দর্য রক্ষায় ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা কলেজ মোড়ে এই অভিযান চালানো হয়।
​অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম সাইফুল ইসলাম এবং এস এম আশরাফুল ইসলাম। তাদের সঙ্গে পৌরসভার পক্ষে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান। অভিযানে অংশগ্রহণ করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও একদল আনসার সদস্য।
​অভিযান চলাকালে শহরের কলেজ মোড় এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় যারা ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
​দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীদের কারণে দীর্ঘ দিন ধরে ফুটপাত বেদখল থাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব এবং শহরের শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
​জেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের ফুটপাতগুলো সম্পূর্ণ দখলমুক্ত রাখতে এবং তা স্থায়ীভাবে বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এই পদক্ষেপকে স্থানীয় সচেতন নাগরিক সমাজ স্বাগত জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​ঝালকাঠিতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬