সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঝালকাঠিতে অনুষ্ঠিত হবে ‘জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:ঝালকাঠি জেলা পরিষদের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হতে যাচ্ছে ‘জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ৯ জুলাই জেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, এবারের টুর্নামেন্টে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা এবং ঝালকাঠি ও নলছিটি পৌরসভার মোট ৬টি দল অংশগ্রহণ করবে। লটারির মাধ্যমে দুটি দল সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পাবে এবং বাকি চারটি দল নকআউট পদ্ধতিতে খেলে সেমিফাইনালে উন্নীত হবে।

আগামী ১৭ জুলাই ঝালকাঠি পৌর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে খেলা শুরু হবে ২৬ জুলাই ফাইনাল ও পুরস্কার বিতরণ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা ও চ্যাম্পিয়ন কাপ, আর রানার আপ দল পাবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ও রানার আপ কাপ। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দল যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ ৫,০০০ টাকা করে ম্যাচ ফি পাবে। ফাইনাল খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হবে।
টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা পরিষদ কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং জেলা ক্রীড়া অফিসারকে সদস্য সচিব করে একটি শক্তিশালী ‘খেলা পরিচালনা কমিটি’ ও ‘আইন-শৃঙ্খলা উপ-কমিটি’ গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে অনুষ্ঠিত হবে ‘জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আপডেট সময় : ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬