সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিকে আধুনিক ও মাদক মুক্ত মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার আনিসুর রহমান তাপুর

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০২:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নিজের প্রার্থিতার কথা জানিয়ে তিনি বলেছেন, মেয়র হিসেবে নয়, বরং জনগণের সেবক হিসেবেই কাজ করতে চান তিনি।
নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে আনিসুর রহমান তাপু বলেন, ‘আমার মূল লক্ষ্য ঝালকাঠি পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ মডেল পৌরসভায় রূপান্তরিত করা। পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কথা চিন্তা করে আমি অগ্রাধিকার ভিত্তিতে শহরের বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ঝালকাঠিকে একটি মাদক মুক্ত শহরে পরিণত করা আমার অন্যতম অঙ্গীকার। যুবসমাজকে রক্ষা করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে পৌর স্টেডিয়ামকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি মানসম্মত স্টেডিয়ামে রূপান্তর করা হবে।’
দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়ার নেই। আমি আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার এই সেবামূলক কার্যক্রম সবসময় চলমান ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
নির্বাচন প্রসঙ্গে পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এগোচ্ছি। সাধারণ নাগরিকরা যদি আমাকে যোগ্য মনে করেন এবং তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করেন, তবেই আমার স্বপ্ন পূরণ সম্ভব।’
ঝালকাঠি পৌরসভা এলাকায় বর্তমানে তার এই প্রার্থিতা ও উন্নয়নমুখী বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিকে আধুনিক ও মাদক মুক্ত মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার আনিসুর রহমান তাপুর

আপডেট সময় : ০২:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬