সংবাদ শিরোনাম ::
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ. বানারীপাড়ায় যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদারের বহিস্কারাদেশ প্রত্যাহার ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড আগৈলঝাড়া শতবর্ষী ভেগাই হালদার একাডেমিতে অনিয়ম ও চরম অব্যবস্থাপনার অভিযোগ: ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থী বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন। সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধু নলছিটিতে পণ্যবাহী ট্রলারডুবি: ব্যবসায়ীদের ১০-১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন বাবুগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৪:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি পৌর এলাকায় প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন পাঁচটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভার প্রকৌশলী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন স্থানে প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতে গৃহীত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:পৌরসভার যানবাহন রাখার শেড নির্মাণ।সমাজসেবা বিভাগের ফিজিওথেরাপি সেন্টারের জন্য আধুনিক যন্ত্রপাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সরবরাহ।লঞ্চঘাট সংলগ্ন ট্রলারঘাট এলাকায় যাত্রী চলাচলের সুবিধার জন্য নান্দনিক সড়ক নির্মাণ।
প্রস্তাবিত লিচুবাগান পার্কের প্রবেশ সড়ক নির্মাণ।
বাহের রোড এলাকার গ্রামীণ কৃষিপণ্য ও বৈকালীন সবজি বাজারে টিনশেড নির্মাণ।
দুপুর দেড়টার দিকে বাহের রোড এলাকায় সবজি বাজারে টিনশেড নির্মাণের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। এরপর পৌর প্রশাসক পর্যায়ক্রমে প্রতিটি প্রকল্প এলাকায় গিয়ে উদ্বোধন সম্পন্ন করেন।
এদিকে, বাজারে নতুন টিনশেড নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও বিক্রেতারা। তারা জানান, নতুন শেডটি নির্মিত হওয়ায় রোদ-বৃষ্টির ভোগান্তি কমে আসবে, যা বাজারের পরিবেশ ও জনসেবার মান উন্নয়নে সহায়ক হবে।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, “নাগরিক সেবার মানোন্নয়ন এবং পৌরবাসীর জীবনযাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছি। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন উদ্যোগ অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন

আপডেট সময় : ০৪:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬