সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিতে মন্দির সংলগ্ন জমিতে ৪ তলা ভবন নির্মাণের নকশা বাতিলের সুপারিশ

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি পৌর এলাকায় অবস্থিত ‘শ্রী শ্রী রক্ত কমলেশ্বর ও অন্যান্য দেব দেবীর দেবোত্তর স্টেট’ (কালীবাদী মন্দির)-এর জমি ব্যবহার করে ৪ তলা ভবন নির্মাণের জন্য দাখিলকৃত একটি নকশা বাতিলের সুপারিশ করা হয়েছে। ১ জুলাই ২০২৬ তারিখে ঝালকাঠি পৌরসভা বরাবর দাখিলকৃত একটি তদন্ত প্রতিবেদনে এই সুপারিশ করা হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মৌজা ঝালকাঠি, বিএস খতিয়ান নং- ১৮, জেএল নং- ১৪১, দাগ নং- ১৪১০-এর ১৩.৬০ শতাংশ জমি সরকারি নথিতে ‘মন্দির’ হিসেবে রেকর্ডভুক্ত রয়েছে এবং এটি সার্বজনীন ব্যবহারের জন্য বরাদ্দকৃত। কিন্তু উক্ত দাগের জমিতে ৪ তলা ভবন নির্মাণের জন্য যে নকশাটি জমা দেওয়া হয়েছিল, তাতে মন্দির হিসেবে কোনো স্থাপনার স্থান রাখা হয়নি।

সার্বিক বিষয় বিবেচনা করে তদন্তকারী দল নকশাটি বাতিলের সুপারিশ করেছেন। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে জমির শ্রেণি পরিবর্তন অথবা নকশায় মন্দিরের স্থাপনা যুক্ত করার সাপেক্ষে বিষয়টি পুনরায় বিবেচনার সুযোগ থাকতে পারে।
​তদন্ত প্রতিবেদনটিতে স্বাক্ষর করেছেন ঝালকাঠি পৌরসভার লিগ্যাল অ্যাডভাইজার মো. সাইফুদ্দিন হাওলাদার, এলজিইডি ঝালকাঠির সহকারী প্রকৌশলী ইকরাম হাসান সৈকত এবং ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টি. এম. রেজাউল হক রিজভী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মন্দির সংলগ্ন জমিতে ৪ তলা ভবন নির্মাণের নকশা বাতিলের সুপারিশ

আপডেট সময় : ০৫:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬