সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাবুগঞ্জে ব্যক্তি অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ব্যক্তি উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে প্রায় আধা কিলোমিটার গ্রামীণ সড়ক সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন কেদারপুর ইউনিয়নের সমাজসেবক ও কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম পলাশ।

জানা গেছে, উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য মুসা আলীর বাড়ি থেকে তুলাতলা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও কাদামাটিতে বেহাল অবস্থায় ছিল। বর্ষা মৌসুম এলেই সড়কটিতে জলাবদ্ধতা ও কর্দমাক্ত পরিস্থিতি সৃষ্টি হয়, ফলে এলাকাবাসীকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চলাচল হয়ে পড়েছিল অত্যন্ত কষ্টসাধ্য।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে জনদুর্ভোগ দিন দিন আরও বাড়তে থাকে।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন কেদারপুর ইউনিয়নের সমাজসেবক আনিসুল ইসলাম পলাশ।

গত বৃহস্পতিবার (২ জুলাই) নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কার কাজ শুরু করে শুক্রবার সকালে তা সম্পন্ন করেন তিনি।

জানা যায়, আনিসুল ইসলাম পলাশ কেদারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল আউয়াল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা টিপু শরীফ বলেন, সড়কটির অবস্থা এতটাই খারাপ ছিল যে, অনেক সময় চলাচল করাই কঠিন হয়ে পড়ত। পলাশ মিয়া নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করে দেওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে গেছে।

এদিকে ব্যক্তি উদ্যোগে জনকল্যাণমূলক এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির স্থায়ী উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ব্যক্তি অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার

আপডেট সময় : ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬