সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধ, নির্মাণকাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়া, শ্রমিককে লাঞ্ছিত করা এবং দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় পাল্টা জমি দখলের অভিযোগ করেছেন অপর পক্ষ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লোহালিয়া গ্রামের আব্দুল মজিদ বেপারীর ছেলে মো. সিদ্দিকুর রহমান (৪৬) প্রায় ৩০ শতাংশ রেকর্ডভুক্ত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখলে রয়েছেন। জমির মালিকানা সূত্রে তিনি পারিবারিক দানপত্র ও ক্রয়ের মাধ্যমে সম্পত্তির মালিক হয়ে নিজের নামে রেকর্ড সম্পন্ন করেছেন বলে দাবি করেন। বর্তমানে ওই জমিতে একটি একতলা ভবনের পাশাপাশি নতুন আরেকটি ভবনের নির্মাণকাজ চলছিল।

অভিযোগ রয়েছে, গত ২ জুলাই সকাল প্রায় ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর গ্রামের আব্দুল আজিজ হাওলাদার, তার স্ত্রী সায়েমা বেগম এবং কয়েকজন সহযোগী নির্মাণকাজে বাধা দেন। এ সময় শ্রমিক সিদ্দিক নামে একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং নির্মাণাধীন দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে রেকর্ডভুক্ত সম্পত্তিতে বসবাস করছি। ব্যবসার কারণে ঢাকায় অবস্থান করি। আমার অনুপস্থিতির সুযোগে একটি পক্ষ নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলে এবং শ্রমিকদের মারধর করে। পরে আমার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সায়েমা বেগম বলেন, সিদ্দিকুর রহমানের বাবা আব্দুল মজিদ বেপারী এবং আমার বাবা আব্দুল মান্নান বেপারী আপন ভাই। ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তিতে আমাদের ১২ শতাংশ অংশ রয়েছে। কিন্তু আমাদের জমি বুঝিয়ে না দিয়ে উল্টো আমাদের হয়রানি করা হচ্ছে এবং আমাদের অংশও জোরপূর্বক দখল করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী দাবি করে সিদ্দিকুর রহমান বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাবুগঞ্জ থানা সূত্রে জানা গেছে, দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধ, নির্মাণকাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬