ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন সিকদার কে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান তৃণমূল নেতৃবৃন্দ গৌরনদীতে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল ঝালকাঠির বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করলেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার নলছিটিতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ২, আদালতে সোপর্দ বানারীপাড়ায় শ্রমিকদল নেতার ঘরপোড়া মামলায় সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে আসামী এক বিএনপি নেতা বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সাদেক খান গ্রেফতার ঝালকাঠিতে ইউপি সদস্য যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক সিঙ্গাপুর থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎকারী ও সন্ত্রাসী হামলা করার কারণে কারাগারে গেলেন মিজান ভূইয়া চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭ চুয়াডাঙ্গায় ১ লাখ টাকা বিল বকেয়া থাকায় ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজন সিকদার কে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান তৃণমূল নেতৃবৃন্দ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ৫ নং রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজন সিকদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ।

তারই ধারাবাহিকতায় ২২ জুন বিকালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে হলরুমে বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন স্থানীয় বিএনপি ও উপজেলা ছাত্রদলের নেতারা।

সভায় বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিক আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফেরদৌস খান, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার, রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখা ছাত্রদল সভাপতি সালমান মাহমুদ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজন সিকদার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের জন্য বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিক হামলা-মামলার শিকার হয়েছেন এবং দলের দুর্দিনে ত্যাগ ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, রাজন সিকদার ইতোমধ্যে রহমতপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন।

বিশেষ করে রাস্তা-ঘাটের উন্নয়ন, জনসেবামূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তাদের দাবি, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক ত্যাগ ও জনসম্পৃক্ততার দিক বিবেচনা করে রাজন সিকদারকে দলীয় মনোনয়ন দেওয়া হলে রহমতপুর ইউনিয়নে বিএনপি আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

মতবিনিময় সভায় উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, দলের নীতিনির্ধারকরা স্থানীয় জনগণের প্রত্যাশা ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের গুরুত্ব বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এছাড়াও মতবিনিময় সভায় রহমতপুর ইউনিয়ন এবং ওয়ার্ডের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজন সিকদার কে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান তৃণমূল নেতৃবৃন্দ

আপডেট সময় : ০১:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬