সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিতে ইউপি সদস্য যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তছলিম হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে বাউকাঠি বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি বিশেষ দল বাউকাঠি বাজারে অভিযান চালায়। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, পুলিশ তাকে আটক করেছে এবং বর্তমানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঠিক কী অভিযোগ বা মামলায় তাকে আটক করা হয়েছে, তদন্তের স্বার্থে তা এই মুহূর্তে প্রকাশ করেনি পুলিশ। তিনি বলেন, “তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

তছলিম হোসেন মৃধা স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে প্রভাবশালী হিসেবে পরিচিত। তাকে আটকের খবরে বাউকাঠি বাজারসহ পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ইউপি সদস্য যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক

আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬