ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি-২ আসনের রাজনীতি থেকে সংসদের আলোচনায় জীবা পাথরঘাটা থানার বিতর্কিত ওসি ক্লোজ! সর্ব মহলে প্রশংসায় ভাসছেন রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বাবুগঞ্জে পদ স্থগিত বিএনপি নেতা জাকির মোল্লার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ। বরিশালে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ বাবুগঞ্জে এএম স্পোর্টস একাডেমির উদ্বোধন জীবননগরে উপজেলা আইসিটি অফিসার আত্নহত্যা হতাশ হওয়ার কিছু নেই, ত্যাগী নেতা-কর্মীদের সবার আগে মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ঢাকার নিউ মার্কেটে হত্যা মামলা: যুবলীগ নেতা জাকিরসহ ৪ জন গ্রেফতার জনকল্যাণমূলক উদ্যোগে রহমতপুরে আলোচনায় রাজন সিকদার বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে চলাচল করছে শতাধিক মানুষ।

নামাজের ইমামতি করার ভান করে কৌশলে পালানো আসামি সাবেক ছাত্রদল নেতা সৈকত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নামাজে ইমামতি করার অনুমতি চেয়ে কৌশলে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
গোলাম আজম রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী। তার বিরুদ্ধে চাঁদপুর আদালতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩ এর অধীনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী জাকির হোসেন মিজি। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর গত সোমবার (১৫ জুন) পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করতে তার পুরানা পল্টনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যায়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামি কৌশলে পুলিশের কাছে আসরের নামাজ পড়ার অনুমতি চান। মানবিক দিক বিবেচনা করে পুলিশ অনুমতি দিলে তিনি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইমামতি শুরু করেন। কিন্তু নামাজের দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে মুসল্লিদের মাঝ থেকে সুযোগ বুঝে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি।
পরবর্তীতে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
গোলাম আজম সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ রয়েছে। নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা পরিচয় দিলেও আসলে দলে তার কোনো সাংগঠনিক পদ নেই এবং অনেক বছর আগেই তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে ছবি ব্যবহার করে তিনি রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।
পল্টন থানা পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ এবং অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নামাজের ইমামতি করার ভান করে কৌশলে পালানো আসামি সাবেক ছাত্রদল নেতা সৈকত গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬