ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বাবুগঞ্জে সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার খুলনা- বরিশালে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

বাবুগঞ্জে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী পাঁচ বছর মেয়াদি ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ ও ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা বেগম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, আসমা আকতার, তাহমিনা আক্তার, ঐশী তাবাসসুম, মো.দেলোয়ার হোসেনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।

পরে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬