ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বাবুগঞ্জে সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার খুলনা- বরিশালে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

ঢাকা নার্সিং কলেজ পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার ঢাকা নার্সিং কলেজ পরিদর্শন করেছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টায় তিনি কলেজের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি দেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

পরিদর্শনকালে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফদের দ্রুত পদায়ন এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন স্তরে তাদের কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশে মিডওয়াইফারি শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সরাসরি ব্যাচেলর অব মিডওয়াইফারি ডিগ্রি চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে নার্স ও মিডওয়াইফদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, শিক্ষার্থীদের ভাতা এবং ইন্টার্নদের সম্মানী বাড়ানোর বিষয়েও সরকার ইতিবাচকভাবে কাজ করছে।

নার্সিং পেশাকে আরও আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ করে তুলতে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি, মানসম্পন্ন নার্স ও মিডওয়াইফ তৈরি এবং তাদের দক্ষতা অনুযায়ী যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি দেশের স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নার্সিং শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা নার্সিং কলেজ পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬