বিরামপুর দিওড় ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ, সুবিধাভোগীদের মাঝে ৩০ কেজি করে খাদ্য সহায়তা
- আপডেট সময় : ০৫:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির মাসিক চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (৮ জুন ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে দিওড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়াদুর রহমান শেলী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ রেজওয়ান আলী, উপজেলা ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, ভিডাব্লিউবি কর্মসূচি অসহায় ও দরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সরকারের এ ধরনের সামাজিক সুরক্ষা কার্যক্রম সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করছে। তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এসব কর্মসূচি পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।পরে ইউনিয়নের তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করেন। এ সময় অতিথিরা উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকি করেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি মাসের ধারাবাহিকতায় নির্ধারিত তালিকা অনুযায়ী এ মাসেও সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম ছাড়াই কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপকারভোগীদের মধ্যে সন্তোষের পরিবেশ লক্ষ্য করা যায়।অনুষ্ঠান শেষে অতিথিরা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

























