০৯ Jun ২০২৬, ১১:২৯ অপরাহ্ন, ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সভা অনুষ্ঠিত দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বানারীপাড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি: টাকা ও স্বর্নালঙ্কার লুট বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সেবা ও ভূমি সেবা দেখতে জেলা প্রশাসকের স্বাস্থ্যকেন্দ্র ও ভূমি অফিস পরিদর্শন আহ্বায়ক-ফরিদ আহমেদ ; সদস্য সচিব সৌরভ। বাবুগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন। বিরামপুর দিওড় ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ, সুবিধাভোগীদের মাঝে ৩০ কেজি করে খাদ্য সহায়তা চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝালকাঠিতে ইয়াবাসহ কালী বাড়ি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তী গ্রেফতার মন্দির থেকে বহিষ্কার
বিরামপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিরামপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত এসব অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ জিয়ারুল ইসলাম ওরফে জিয়া (৪০), পিতা-মৃত আয়েচ ওরফে আইস মন্ডল এবং মোঃ কালাম (৪৫), পিতা-জই মদ্দিন। উভয়ের বাড়ি ভেলারপাড় গ্রামে।

এদিকে একই দিন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের শান্তিনগর মোড়ে মনো-বুড়ির বাড়ির সামনে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বকুল হোসেন (৩২), পিতা-মৃত ইয়াদ আলীকে আটক করা হয়। তার বাড়ি পৌর এলাকার পূর্বপাড়া মহল্লায়।এর কিছুক্ষণ পর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে উপজেলার দক্ষিণ দাউদপুর (জোলাপাড়া) এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মমিনুল ইসলাম (৫৫), পিতা-মৃত আফতাব উদ্দিন মন্ডলকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ দাউদপুর (জোলাপাড়া) এলাকার বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানিয়ে এ ধরনের কার্যক্রম আরও জোরদার ও নিয়মিতভাবে পরিচালনার দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019