ভান্ডারিয়ায় ইয়াবাসহ যুবসমাজের হাতে আটক মাসুম
- আপডেট সময় : ০৬:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

মুহাম্মদ মেহেদী হাসান
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড এর নদীর পাড় হারভাঙ্গা এলাকায় ৬ জুন ২০২৬ ইং রোজ শনিবার রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় ইয়াবাসহ যুব সমাজের হাতে আটক হয়েছেন মো: মাসুম হাওলাদার (২৮) পিতাঃ আব্দুল কুদ্দুস হাওলাদার সাং হাওলাদার বাড়ি গাজীপুর, থানা- ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর।
বিষয়টি প্রশাসনের নজরে আসলে জনাব উজ্জ্বল হালদার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভান্ডারিয়া পিরোজপুর মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা দণ্ড প্রদান করেন।
মাসুম হাওলাদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসময় বিক্রেতা অপুকে না পেয়ে ঘর মালিক মোঃ মারুফ তালুকদার কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, দোকান বন্ধ রাখার এবং ভাড়াটিয়া পরিবর্তন করতে নির্দেশ দেন।
৭নং ওয়ার্ড এর যুবসমাজকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক সমাজ।




















