ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
গ্রামীণ ক্রীড়া ও লোকজ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী হাডুডু ও লাঠিখেলা।

শুক্রবার (৫ জুন) বিকেলে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত এ খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্যের আবহ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ইঞ্জিনিয়ার মো. মাহফুজুল আলম মিঠু।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজন শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. সুমন সরদার, রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রুবেল,বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সম্পাদক রবিউল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. বাহাদুর তালুকদার, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. আহমাদুল্লাহ, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন হোসেন রেজা, রহমতপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সবুজ সরদার, বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো. সালামিন শিকদার এবং রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুজন বেপারী।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬