ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

​বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী আলামীন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী আলামীন হাওলাদারকে (২৬) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডস্থ হার্ট ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​আটককৃত আলামীন হাওলাদার ওই এলাকার হিরন হাওলাদারের পুত্র।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামীন বেশ কিছুদিন ধরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে নগরীর বিভিন্ন স্থানে চোরাগোপ্তা মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন উসকানিমূলক প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাসিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল হার্ট ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃত আলামীন বিগত দিনে ছাত্রলীগের ব্যানারে নগরীতে বিভিন্ন চোরাগোপ্তা কর্মসূচি পালন করে আসছিল। এমনকি গত দুই দিন ধরে সে নগরীর বিভিন্ন দেওয়ালে গোপনে পোস্টার লাগানোর কাজেও জড়িত ছিল।”

​তিনি আরও জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী আলামীন আটক

আপডেট সময় : ০৩:৪৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬