সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দিনাজপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)- এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান,
দেশের আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (বিএপি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন পাহান। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বপন বাসিল কিস্কু। এছাড়াও দিনাজপুর জেলা কমিটির সভাপতি শ্যামল মার্ডি, সাধারণ সম্পাদক জেরভ্যাস মারান্ডি, দিনাজপুর সদর উপজেলা কমিটির সভাপতি আরতি হাঁসদা এবং সাধারণ সম্পাদক শ্রী কান্ত সরেনসহ জেলার ১৩টি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।আলোচনা সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশ আদিবাসী পার্টির মূল লক্ষ্য হচ্ছে দেশের আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা এবং উন্নয়নের পথ সুগম করা। এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)- এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬