সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকাল ৫ টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে বাবুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার,যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান শিমুল সিকদার, নজরুল ইসলাম বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শামীম,জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন,দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক,মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির সদস্য ইউসুফ মাস্টার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা এবং জাতীয় উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তাঁরা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬