সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারে সাবেক হুইপ জামাল পরিবারের শাড়ি-লুঙ্গি বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফের উদ্যোগে সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের পরিবারের পক্ষ থেকে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত তিন দিন ধরে বানারীপাড়া পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। শনিবার দিনভর সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের উপজেলার লবনসাড়ার গ্রামের বাড়িতে চার হাজার দরিদ্র মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। রোববার সকালে বানারীপাড়া সন্ধ্যা নদীর দুই পাড়ের খেয়া ও ফেরীঘাটে শ্রমিকদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়াও সোমবার বানারীপাড়া পৌরশহরসহ বিভিন্ন এলাকায় কোরবানির ঈদের এ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ প্রসঙ্গে সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ বলেন, এলাকাবাসীর সুখে-দুঃখে আমরা সবসময় পাশে ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ্। আমার প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করছি। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশিতে উচ্ছ্বসিত দরিদ্র এ পরিবারগুলো ব্যারিষ্টার সাইফের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারে সাবেক হুইপ জামাল পরিবারের শাড়ি-লুঙ্গি বিতরণ

আপডেট সময় : ০১:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬