সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে ট্রাকের চাপায় প্রাণ গেল ৩ যুবকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী যুবক নিহত । শনিবার (২৩ মে) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিন আরোহী লোকাল রোড থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় (ঢাকা মেট্রো-ট ২৪-২৫৫৯) নম্বরের দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। নিহতরা হলেন, উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের পুত্র আলামিন (১৫), মগলিশপুর এলাকার সালিমুদ্দিনের পুত্র সৈকত (১৬) এবং গোবিন্দপুর গ্রামের সমেষ উদ্দিন কবিরাজের পুত্র আঃ কাইয়ুম (১৭)। তারা সবাই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত ট্রাকের হেলপার একই উপজেলার এসকে বাজার এলাকার সাজিদুল ইসলামের পুত্র সাব্বির হোসেন শাওন (২৬) কে আমরা আটক করেছি। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পুলিশ সার্বক্ষণিক তদারকি করছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ট্রাকের চাপায় প্রাণ গেল ৩ যুবকের

আপডেট সময় : ০৯:৪০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬