ভাণ্ডারিয়ায় শিশু রামিসা হত্যার প্রতিবাদে হিট ফাউন্ডেশন এর মানববন্ধন
- আপডেট সময় : ০৯:২৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

মুহাম্মাদ মেহেদী হাসান
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভান্ডারিয়া উপজেলা শাখা ও ভান্ডারিয়ার সচেতন নাগরিক সমাজ -এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন,
আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভান্ডারিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মোঃ বাদশা জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান, সাংবাদিক মোঃ মাইনুল মুন্সী, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রুমান সরদার।
বক্তারা বলেন, ক্রমাগত শিশু ও নারী নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দ্রুত বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় রামিসাসহ সকল হত্যা ও ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন বক্তারা। শিশু আছিয়া, তাহিয়া তাসনিম, ইরার কথা উল্লেখ করে বিচারের দাবি জানান।




















