সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন

বরিশালে এনএসআই এর তথ্যের ভিত্তিতে তিন ডায়গনস্টিক সেন্টারে অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীর তিনটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার, টেস্ট রিপোর্টে ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি এবং যথাযথ সনদ না থাকার অভিযোগে অভিযান চালিয়ে মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সকাল ১১:৩০ মিনিট থেকে দুপুর ২:০০টা পর্যন্ত বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপ-পরিচালক অপূর্ব অধিকারী-এর নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহ হলো—
ক) দি হিউম্যান কেয়ার মেডিকেল সার্ভিসেস (স্বত্বাধিকারী: মো. ফয়সাল মাহমুদ) — জরিমানা ৭,০০০ টাকা
খ) মেট্রো ডায়াগনস্টিক সেন্টার (স্বত্বাধিকারী: জহরলাল সরকার) — জরিমানা ২০,০০০ টাকা
গ) সাউথ এভার কেয়ার মেডিকেল সার্ভিসেস (স্বত্বাধিকারী: বিভাস চন্দ্র ব্যাপারী) — জরিমানা ১০,০০০ টাকা
সর্বমোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩৭ হাজার টাকা।
গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার, টেস্ট রিপোর্টে স্বাক্ষর জালিয়াতি এবং যথাযথ সনদ ছাড়াই নিম্নমানের সেবা প্রদান করে আসছিল।
পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, এ ধরনের অসাধু কার্যক্রমের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে এনএসআই এর তথ্যের ভিত্তিতে তিন ডায়গনস্টিক সেন্টারে অভিযান

আপডেট সময় : ০১:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬