সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)র আওতায় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর পঞ্চগড়ের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্দ্যান) সুবোধ চন্দ্র রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মঞ্জুর মুর্শেদ পলাশ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ।
অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা প্রাণী সম্পদ অফিসার নাজমুল হক, সমবায় অফিসার মামুনুর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন নয়, বরং পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ্য ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি। কৃষক স্কুলের মাধ্যমে মাঠ পর্যায়ে সরাসরি শিক্ষা প্রদান করা হয়। কৃষক কখন কোন সার বীজ কি পরিমান প্রয়োগ করবে তা শিখানো হয়।
এছাড়া পার্টনার প্রোগ্রামের কার্যক্রম ও লক্ষ্যসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে কীভাবে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬