সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমির, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের হলরুমে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার সভাপতিত্বে ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল, দুলাল চন্দ্র সাহা, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অযহিদুল ইসলাম খান, বাবুগঞ্জ থানার সহকারী পরিদর্শক মুজিবুর রহমান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসমা উল হুসনা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনা চালু করেছে। অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা এখন সহজ হয়েছে। জনগণ যেন হয়রানি ও দালালচক্রের কবল থেকে মুক্ত থেকে দ্রুত সেবা পায়, সে লক্ষ্যেই এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন , ভূমি সংক্রান্ত বিরোধ কমাতে এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। জনগণকে ভূমি অফিসে এসে সঠিক তথ্য গ্রহণ ও সরকারি সেবা ব্যবহারে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এই মেলায় আগত সেবাগ্রহীতারা সরাসরি বিভিন্ন ভূমি সেবা, পরামর্শ ও তথ্য পাচ্ছেন। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমবে।

তিনি জানান, সারাদেশের ন্যায় একযোগে বাবুগঞ্জ উপজেলায়ও এ ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন আবেদনসহ ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন সেবা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

আপডেট সময় : ১২:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬