সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

বানারীপাড়ায় ৭৬ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেল গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভার সীমান্তবর্তী উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের বাড়িতে থানার ওসির নির্দেশনায় উপ-পরিদর্শক আঃ বারেকের নেতৃত্বে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেলের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে ওসিসহ থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, উপজেলাজুড়ে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বানারীপাড়াসহ দক্ষিণাঞ্চলের মাদক সম্রাট সোহেল অস্ত্র ,নারী নির্যাতন ও মাদক আইনে ২৪টি মামলার আসামী। বিভিন্ন সময় র ্যাব- পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ সে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসা অব্যাহত রাখে। তার মাদক ব্যবসার কারনে এলাকার কিশোর ও যুবসমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে । মাদকাসক্তদের পরিবারে বইছে অশান্তির দাবানল।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় ৭৬ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেল গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬