সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

উন্নয়নের নামে অনিয়মের অভিযোগ বেপারীটোলা–গেন্দা সড়ক নির্মাণে নিম্নমানের কাজ ও তদারকির ঘাটতি নিয়ে প্রশ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বেপারীটোলা থেকে গেন্দা বাজার পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জনগণের করের টাকায় বাস্তবায়নাধীন এই উন্নয়ন প্রকল্পে শুরু থেকেই মানহীন নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।
অভিযোগে জানা যায়, ঠিকাদার মোঃ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে নিম্নমানের ইট, অপর্যাপ্ত খোয়া ও দুর্বল বালু ব্যবহারের মাধ্যমে সড়ক নির্মাণ কাজ চালানোর অভিযোগ রয়েছে। এতে রাস্তার স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একাধিক স্থানে ইটের সলিং ঠিকভাবে বসানো হয়নি এবং কোথাও কোথাও ভাঙা ও নিম্নমানের ইট ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশ দেবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া নির্মাণকাজে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সুরুজ আলীর তদারকিতে ঘাটতি রয়েছে বলেও অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, নিয়মিত তদারকি থাকলে এমন নিম্নমানের কাজ হওয়ার সুযোগ থাকত না।
একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার মৌখিকভাবে সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছাতে পারে। তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঠিকাদার তোফাজ্জল হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এলজিইডির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, সড়ক নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান পরীক্ষা, প্রকল্প ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়মে জড়িত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তারা।
জনগণের প্রত্যাশা, উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উন্নয়নের নামে অনিয়মের অভিযোগ বেপারীটোলা–গেন্দা সড়ক নির্মাণে নিম্নমানের কাজ ও তদারকির ঘাটতি নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬