সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝালকাঠিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী ও কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি:৮ মে শুক্রবার রাতে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী ও কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজিদ ইবনে আকবর, লেখক আল আমিন বাকলাইসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই দুই মহান কবির অবদান অনস্বীকার্য। রবীন্দ্রনাথ ঠাকুর মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়েছেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম অন্যায় ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহের চেতনা জাগ্রত করেছেন। তাঁদের সাহিত্যকর্ম আজও বাঙালি জাতিকে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। বক্তারা নতুন প্রজন্মকে রবীন্দ্র-নজরুল চর্চার মাধ্যমে সুশিক্ষিত ও সংস্কৃতিমনা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী ও কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৭:১৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬