জেলা পরিষদের সেবা নিতে মাধ্যম নয় প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন
- আপডেট সময় : ০৬:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলা পরিষদের সেবা নিতে কোন মাধ্যম লাগে না। সরাসরি প্রয়োজনীয় সেবা নিতে পারেন যে কেউ। উন্নয়নমূলক কাজে সরকারী বরাদ্দ নিতেও কারো মাধ্যমে দ্বারস্থ হওয়া লাগে না। বরাদ্দকৃত অর্থ নিতেও কোন অংশিদার লাগে না। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আমার ব্রত হচ্ছে- অত্যান্ত স্বচ্ছতা ও জাবাবদিহিতার সাথে পরিষদের দায়িত্ব পালন করে যাবো। যতদিন এ পদে আছি সততার সাথে থেকে জনসেবায় নিবেদিত থাকবো। এখানে দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। প্রশাসক আরো বলেন বিভিন্ন এলাকায় অসাধু ব্যক্তিরা জেলা পরিষদ থেকে প্রকল্প পাইয়ে দিতে জনসাধারণের কাছে টাকা দাবি করছে মর্মে খবর আমার কানে আসছে। এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং জেলা পরিষদ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে। এই অসাধু চক্র থেকে সাবধান থাকতে হবে এবং এদেরকে চিহ্নিত করে জেলা পরিষদ কর্তৃপক্ষকে অবহিত করা কিংবা আইনশৃঙ্খলা বাহিনিকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানান জেলা পরিষদ প্রশাসক ।চলতি বছরের ১৫মার্চ তিনি জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়ে যোগদান করেন। এরপর থেকেই দালাল মুক্ত ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছেন। তিনি জানান, পরিষদের প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল করার মাধ্যমে সেবা সহজতর করা হচ্ছে। যা প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক হবে। বর্তমানে এডিপি’র অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিচালিত হচ্ছে। অনলাইনে ওয়েবসাইট-এর মাধ্যমে ই-সেবা, কর্মকর্তা-কর্মচারীদের তালিকা এবং কাজের তথ্য সরাসরি পাওয়া যায়। জনসাধারণকে যে কোনো তথ্যের জন্য এবং যেকোনো সেবার জন্য দায়িত্বরত কর্মকর্তাদের সাথে জেলা পরিষদ কার্যালয় সরাসরি যোগাযোগের মাধ্যমে সেবা গ্রহণ করতে বলা হয়েছে। দালাল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
এছাড়া তিনি বলেন ঝালকাঠি জেলাকে একটি আধুনিক জেলা করতে সব ইউনিয়নে উন্নয়ন মূলক কাজ হবে।
এর আগে জেলা পরিষদে থেকে নামে বে নামে অর্থ লোপাটের অভিযোগ পাওয়া গেছে। এখন আর সেই সুযোগ নেই।
আমাদের সরকার দেশ ও জনগণের উন্নয়নে বিশ্বাসী।
আমার প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিন রাত দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।




















