সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে গাঁজা সেবনকারীর কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৪ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার রাহুতকাঠ বাজার সংলগ্ন এলাকা আটক করা হয় তাকে।

আটককৃত মাহবুব মোল্লা (৩২) দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বাবুগঞ্জ থানার এসআই মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্রায় ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসআই মাসুদ রানা জানান, মাহবুব মোল্লার বিরুদ্ধে পূর্বে ২০২৪ সালে একটি মাদক মামলা দায়ের হয়েছিল, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। বাবুগঞ্জ থানা এলাকায় মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে গাঁজা সেবনকারীর কারাদণ্ড

আপডেট সময় : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬