ঝালকাঠি জেলা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ০২:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি: ঝালকাঠি জেলা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন।
২ রা মে কেন্দ্রীয় ছাত্রদলের সংসদ সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর স্বাক্ষরিত এক চিঠিতে অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে জেলা ছাত্রদলের সৈয়দ আলী হাসান কে আহ্বায়ক ও সাইদুল ইসলাম রনিকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দীন,যুগ্ম আহ্বায়ক যুবায়ের তালুকদার মিসকাত, যুগ্ম আহ্বায়ক কেশব সুমন সরকার, যুগ্ম আহ্বায়ক তাওহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মুবিনুল ইসলাম সাদ্দাম ।
এবিষয়ে আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেছে। বিগত দিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল তাদের কমিটিতে স্থান দিয়েছেন।আমরা ছাত্রদল সব সময় রাজপথে ছিলেন থাকবো এবং সবাইকে নিয়ে এক সাথে দেশের জন্য কাজ করবো।




















